নিরাপদ সড়ক দিবস
পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ-এর যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব কর্মসূচির আয়োজন করা হয়।